ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন

ভারতে থার্টি ফার্স্ট নাইটে মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২২,  10:14 AM

news image

নতুন বছরের প্রথম রাতেই ভারতের কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত অসংখ্য। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির দৈনিক আনন্দবাজার পত্রিকা। ইতোমধ্যে আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, রাত পৌনে ৩টার দিকে মন্দিরে দর্শনার্থীদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ইতোমধ্যে ১৩ জন আহত হয়েছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে এমনিতেই প্রতি বছর ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি অতিরিক্ত ভিড় হয়। কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪ থেকে ১৫ কিলোমিটার যেতে হয় বৈষ্ণোদেবীর দর্শন পাওয়ার জন্য। অনেকেই ওই পথ ঘোড়ার চড়ে যান। যদিও পাহাড়ি পথের প্রায় পুরোটাই রাস্তা করা হয়েছে। খাদের দিকে রেলিং এবং জাল দিয়ে ঘেরা। তবে মন্দিরের ভেতরে পথ সঙ্কীর্ণ। সেখানে সাধারণ সময়েই ভিড় থাকে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরের ভেতরে বৈষ্ণোদেবীর মূর্তি যেখানে রয়েছে, সেই সঙ্কীর্ণ পথেই ধাক্কাধাক্কি শুরু হয়। সেখানেই পদপিষ্ট হওয়ার ওই ঘটনা। এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন। শোক ব্যক্ত করেছেন রাহুল গান্ধীও।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম