ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

ভারতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল, ২০২৬,  5:17 PM

news image

ভারতের বিহারে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিহারের কাটিহার জেলার কোঢা ব্লকের ন্যাশনাল হাইওয়ে-৩১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। স্থানীয় পুলিশ সুপার শিখর চৌধুরী জানান, কাটিহার জেলায় একটি বাস, ট্রাক এবং পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে সাতজন নিহতের খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৩ জনে। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে— বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা পাশের পুরনিয়া জেলা থেকে আসছিলেন। আহতদের দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম