ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ভারতে গুগলকে ৯৩৬ কোটি রুপি জরিমানা

#

আইটি ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  4:24 PM

news image

এক সপ্তাহের ব্যবধানে আবারও জরিমানা গুনতে হলো প্রযুক্তি জায়ান্ট গুগলকে। প্লে স্টোর নীতির ক্ষেত্রে নিজেদের ক্ষমতার অপব্যবহার করার অপরাধে গুগলকে ৯৩৬ কোটি রুপি জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন (কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া বা সিসিআই)। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে অনৈতিকভাবে ব্যবসা বন্ধ করারও নির্দেশ দিয়েছে সিসিআই। মঙ্গলবার (২৫ অক্টোবর) সংস্থাটিকে এ জরিমানা করা হয়। খবর ইকোনোমিক টাইমস'র। সিসিআই জানিয়েছে, পেমেন্ট অ্যাপের প্রচারের জন্য নিজেদের অবস্থানের অপব্যবহার করেছে গুগল। টুইটারে এই জরিমানার কথা ঘোষণাও করেছে গুগল। এর আগে গত সপ্তাহে ২০ অক্টোবর গুগলকে ১ হাজার ৩৩৭ কোটি রুপি জরিমানা করেছিল সিসিআই। সে সময় বলা হয়েছিল, বাজারে সবচেয়ে প্রভাবশালী হওয়ার সুবিধা নিয়ে অনলাইন সার্চ এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে নিজেদের অ্যাপ যেমন ক্রোম এবং ইউটিউবকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছে গুগল। সে কারণেই জরিমানা করা হয়। নির্দেশের পরের দিন গুগল জানিয়েছিল, এই নির্দেশের ফলে ধাক্কা খাবেন ভারতীয় ব্যবহারকারীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম