ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান" সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস ১১ দলের ৫ দিনের কর্মসূচি ঘোষণা সৌদিতে দফায় দফায় ড্রোন হামলা, সক্রিয় আকাশ প্রতিরক্ষা জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত সাওদা সুমিকে নিয়ে পোস্ট: জামায়াত আমির বললেন ‘লজ্জা, লজ্জা’ যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিনকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী হজ ফ্লাইট কবে শুরু, সংসদে জানালেন ধর্মমন্ত্রী

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ জন

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২৩,  11:25 AM

news image

ভারতে কারাভোগ শেষে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন পাঁচ বাংলাদেশি নাগরিক। এ সময় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। বুধবার (৭ জুন) রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেছেন। ফেরত আসা ব্যক্তিরা হলেন, যশোরের কেশবপুর থানার চালতেবাড়িয়া গ্রামের মো. আব্দুলের ছেলে মো. হাসান (৩৫), ফেনী জেলার দাগনভূঞা থানার নূর নবীর ছেলে মুজিবুল হক (৩২), মাদারীপুর জেলার কালকিনি থানার ইউসুফ মোল্লার ছেলে সাইদুল মোল্লা (৩৩), ফরিদপুরের বোয়ালমারী থানার মতিয়ারর রহমানের ছেলে অহিদুল শেখ (৩৪) ও ঝিনাইদহ জেলার কালীগজ্ঞ থানার আতাডাঙ্গা গ্রামের শহর আলীর ছেলে আক্তার হোসেন (৭৩)।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বলেন, আড়াই বছর পর দেশে ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে সীমান্তের অবৈধ-পথে ভারতের বিহার শহরে গিয়ে কাজ করার সময় পুলিশের হাতে আটক হন। পরে সাজা শেষ হলে, তাদের ছাড়িয়ে সে দেশের একটি বেসরকারি এনজিও নিজেদের শেল্টার হোমে রাখে। দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম