ঢাকা ২৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

ভারতে করোনায় একদিনে ৫৭৩ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২২,  12:03 PM

news image

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হলো চার লাখ ৯১ হাজার ৭০০ জনের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮৫ হাজার মানুষ। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত মানুষের সংখ্যা চার কোটি তিন লাখ ৭১ হাজার।  তবে দেশটিতে সংক্রমণ কিছুটা কমছে।

টানা তিন দিন ধরে দেশটিতে শনাক্ত হয়েছে তিন লাখের কম রোগী। যদিও এখনও দেশটিতে শনাক্তের হার অবস্থান করছে ১৯.৫৯ শতাংশে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন প্রায় তিন লাখের বেশি মানুষ। এ পর্যন্ত দেশটিতে তিন কোটি ৭৬ লাখের মতো মানুষ সুস্থ হয়েছেন। বর্তমানে আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন ২২ লাখ মানুষ। চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া এ ভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে ৫৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩৬ কোটির বেশি মানুষ। সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম