ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ভারতে একদিন পর ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  8:25 PM

news image

ভারতে পাঁচ রাজ্যে নির্বাচনের পরই পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করেছে। ২১ মার্চ জ্বালানি তেল ও গ্যাসের দামবৃদ্ধির কথা জানায় দেশটির সরকারি তেল সংস্থাগুলো। ২২ মার্চ সকাল থেকে তা কার্যকর হয়। এরপর বুধবার আবারও তেলের দাম বাড়ল।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, পর পর দু’দিন কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। বুধবার পেট্রোলের দাম ৮৩ পয়সা বেড়ে হয়েছে ১০৬ দশমিক ৩৪ রুপি। একই সঙ্গে ডিজেলের দামও ৮০ পয়সা বেড়ে হয়েছে ৯১ দশমিক ৪২ রুপি। অন্যদিকে,

দিল্লিতে পেট্রোলের দাম একশোর নিচে থাকলেও মুম্বাই, চেন্নাই এবং বেঙ্গালুরুতে একশোর উপরেই রয়েছে জ্বালানি তেলের দাম। দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৭ দশমিক ০১ রুপি। ডিজেলের দাম ৮৮ দশমিক ২৭ রুপি। মুম্বাইয়ে পেট্রোল ১১১ দশমিক ৬৭ রুপি এবং ডিজেল ৯৫ দশমিক ৮৫ রুপি। চেন্নাই এবং বেঙ্গালুরুতে পেট্রোলের যথাক্রেমে ১০২ দশমিক ৯১ এবং ১০২ দশমিক ২৬ রুপি। ডিজেলের দাম ৯২ দশমিক ৯৫ এবং ৮৬ দশমিক ৫৮ রুপি। এর আগে ভারতে প্রায় তিন মাস পর মঙ্গলবার (২২ মার্চ) বাড়ে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম। প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বাজারে তেলের দাম ১৩৯ ডলারে উঠেছিল। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারী দেশ হিসেবে ভারত উদ্বেগে ছিল। বিশেষেজ্ঞরা ধারণা করছিলেন, ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই জ্বালানির দাম বাড়ানোর পথে হাঁটবে কেন্দ্রীয় সরকার। গত ১০ মার্চ নির্বাচনের ফল প্রকাশের পর তেমনটিই ঘটল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম