ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

ভারতে অ্যাডিনো ভাইরাস আতংক, দুই মাসে ১১ শিশুর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  4:53 PM

news image

করোনা, ডেঙ্গুর পর ভারতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে অ্যাডিনো ভাইরাস। গত দুই মাসে কলকাতায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে (১৯ ফেব্রুয়ারি পর্যন্ত) ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে অনেকে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল। আবার অনেকের দেহে ভাইরাসের লক্ষণ ছিল। এদিকে চলতি মৌসুমে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের শিশুরোগ বিভাগে ভিড় বেড়েছে। অবস্থা এতই ভয়াবহ যে, খালি থাকছে না ভেন্টিলেটরও। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত শিশুদের মধ্যে বেশিরভাগই অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটের প্রধান চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি জানান, অ্যাডিনো ভাইরাস মহামারির আকার নিয়েছে। দুই বছরের কম শিশুদের ক্ষেত্রে ভয় বেশি। এক বছরের কম হলে ভয় আরও বেশি। তিনি পরামর্শ দেন যে, বড়দের কারও জ্বর-সর্দি-কাশি, গলা ব্যথা, চোখ লাল হলে অবশ্যই শিশুদের কাছ থেকে দূরে থাকতে হবে। কারণ, বড়দের থেকেই এই সংক্রমণ শিশুদের মধ্যে ছড়ায়। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাডিনো ভাইরাস শিশুদের ফুসফুস ও শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতি করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম