ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

ভারতে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত দুই শিশুর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  6:50 PM

news image

ভারতের কলকাতায় অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যুর খবর শোনা গেছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার মারা গেছে দুইজন শিশু। যাদের মধ্যে একজন অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়েছিল। তবে অ্যাডিনোভাইরাস সংক্রমণের কারণেই তার মৃত্যু হয়েছে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগের চিকিৎসা চলছিল শিশুটির। খুব অসুস্থ হয়ে পড়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)-এ রাখা হয়েছিল। আজ মঙ্গলবার সকালে হৃদযন্ত্রসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে শিশুটির মৃত্যু হয়। অন্য আরেক শিশুর মৃত্যু হয়েছে যার বয়স ছিল ৬ মাস। জন্ম থেকেই হার্টের সমস্যায় ভুগছিল সে।  চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে অ্যাডিনোভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছিল। আবার এদের মধ্যে এমন অনেক শিশুই আছে যাদের শরীরে অ্যাডিনোভাইরাসের সংক্রামণ হয়েছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু নিয়ে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে সেখানে। গত তিন দিনে যে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। যাদের প্রত্যেকেরই বয়স দুই বছরের নিচে। তবে প্রশাসন আতঙ্কিত না হওয়ার জন্য জানিয়েছে। কারণ সব শিশুর মৃত্যুই অ্যাডিনোভাইরাসের জন্য হয়নি। বেশিরভাগই মারা গিয়েছি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে।  সূত্র: আনন্দবাজার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম