ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ আগস্ট, ২০২৪,  6:01 PM

news image

ভারতে অনুপ্রবেশের সময় চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেলসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের নাম জীবন রায়, শুভ রায়, হরিদাস চন্দ্র ও পদন চন্দ্র রায় বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। দানাজপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল জানান, দুপুরে দানাজপুর সীমান্তের ৩৪০ এর ৩ এস পিলার এলাকা দিয়ে প্রায় ১০০ মানুষ অবৈধভাবে ভারতে যাবার জন্য সমবেত হয়। খবর পেয়ে বিজিবি তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় ঘটনার মূল হোতাসহ চারজকে আটক করে বিজিবি। এ সময় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের দানাজপুর ক্যাম্পে আনা হয়। সন্ধ্যায় আটক চারজনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য শতাধিক লোকের সমবেত হওয়ার খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় তিনটি মোটরসাইকেলসহ চারজনকে আটক করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম