ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতের রাজস্থানে মিগ-২৯ ফাইটার জেট বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  5:00 PM

news image

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ ফাইটার জেট রাজস্থানের বারমের জেলায় বিধ্বস্ত হয়েছে। নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়। তবে, পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিমানটি আকাশে উড্ডয়নরত অবস্থায় ‘গুরুতর প্রযুক্তিগত সমস্যায়’ পড়ে, যা শেষ পর্যন্ত বিধ্বস্ত হওয়ার কারণ হয়। ভারতীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (প্রাক্তন টুইটার) এক পোস্টে জানিয়েছে, বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় বিমানটি প্রযুক্তিগত সমস্যায় পড়ে এবং পাইলটকে বিমানটি থেকে বের হতে হয়। সৌভাগ্যক্রমে পাইলট নিরাপদে আছেন এবং কোনও জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। ভারতীয় কর্মকর্তাদের মতে, সোমবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে গেছে।  বারমেরের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ সুপার নরেন্দ্র মীনা, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মীনা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানি জমে থাকায় দমকল বাহিনীর পৌঁছানো কঠিন হয়ে পড়ে। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার পর যুদ্ধবিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। জানা গেছে, ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম