ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতের মণিপুরে ৮৭ জনকে গণকবর

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৩,  4:30 PM

news image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতায় প্রাণ হারানো কুকি-জো জনজাতি গোষ্ঠীর ৮৭ জনকে গণকবর দেওয়া হয়েছে। বুধবার তাদের গণকবর দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছে এক মাসের একটি শিশুও। প্রায় আট মাস আগে তাদের মৃত্যু হয়। উল্লেখ্য, উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে বছরের মাঝামাঝি সময়ে সহিংসতা শুরু হয়। এরপর দফায় দফায় সহিংসতা হয়েছে ওই রাজ্যে। পুলিশ জানায়, বিভিন্ন জেলার হাসপাতালের মর্গে দেহগুলো রাখা ছিল এত দিন। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সে জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই গণকবর দেওয়া হয়। জারি করা হয় ১৪৪ ধারা। এর আগে গত ১৫ ডিসেম্বর একইভাবে ১৯ জনকে গণকবর দেওয়া হয়। সূত্র: হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম