ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাংলাদেশের

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  4:48 PM

news image

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ। ভারতে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে তাকে অনুরোধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। উল্লেখ্য, গতকাল বুধবার রাত ৯টায় ভাষণ দেন শেখ হাসিনা। এ ভাষণের ঘোষণা শুনে শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্থাৎ শেখ হাসিনার পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়া ঘোষণা দেয় ছাত্র-জনতা। পরে গতকাল রাত ৮টার দিকেই তারা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে শুরু করে। আজ দুপুর পর্যন্ত দেখা গেছে, বাড়িটির সামান্য অংশ টিকে আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম