ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

ভারতের বিহারে বজ্রপাতে নিহত ২০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জুলাই, ২০২২,  2:13 PM

news image

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের আটটি জেলায় মাত্র ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যটির উত্তরাঞ্চলে আরও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।বিহারের জনগণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরামর্শ যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিতিশ কুমার। প্রতি বছর ভারতে বর্ষা মৌসুমে বজ্রপাতে শত শত মানুষ মারা যায়। এই উচ্চ সংখ্যক মৃত্যুর জন্য দায়ী কারণগুলোর মধ্যে একটি হলো বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে বাহিরে (খোলা আকাশের নিচে) কাজ করেন বিপুল সংখ্যক মানুষ। মঙ্গলবার নিতিশ কুমার মৃতদের প্রত্যেকের পরিবারের জন্য ৪০ হাজার রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে একটি সভা করে রাজ্যের কর্মকর্তাদের স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক স্থাপন করতে বলেন মুখ্যমন্ত্রী। রাজ্যেটি ভৌগোলিক অবস্থানের কারণে বর্ষাকালে ঘন ঘন বজ্রপাতের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই বছরের ফেব্রুয়ারিতে বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বজ্রপাতের সংখ্যা অনেক বেড়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিওরোলজির তথ্য অনুযায়ী, ১৯৯৫ থেকে ২০১৪ সালের মধ্যে বজ্রপাত দ্রুত বৃদ্ধি পেয়েছে৷ সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম