ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ভারতের বিপক্ষে হেরে যাকে দুষলেন বাবর

#

স্পোর্টস ডেস্ক

১০ জুন, ২০২৪,  4:41 PM

news image

১২০ রানের সহজ লক্ষ্য সামনে রেখে খেলতে নেমেও জিততে পারেনি বাবর আজমের পাকিস্তান। ভারতের বিপক্ষে ৬ রানে হেরেছে তারা। এই ম্যাচ হারাতে বিশ্বকাপে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে পাকিস্তানের। ভারতের বিপক্ষে ৫৫টি বলই ডট খেলেছে পাকিস্তানি ব্যাটাররা। বাবর বলেন, ‘আমরা বোলিং ভালো করেছিলাম। কিন্তু ব্যাটিংয়ে পরপর উইকেট হারিয়েছি, অতিমাত্রায় ডট বল খেলেছি। কৌশলই ছিল যে এক-দুই রান করে নিবে এবং খারাপ বলে চার মারবে। কিন্তু সেই সময়ে আমরা অনেক ডট বল খেলি।' বাবর আরও বলেন, ‘বল ভালোই ব্যাটে আসছিল। একটু স্লো এবং বাউন্সগুলো ওভাবে হচ্ছিল না। আমাদের পরের দুই ম্যাচে জিততেই হবে। আশা করি, ভুলগুলো শুধরে আসতে পারবো আমরা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম