ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০২৩,  2:27 PM

news image

টানা ৪ জয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাঠে নামছে দুদল। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে দেখা যাবে নিউজিল্যান্ডকে। রোববার (২২ অক্টোবর) দুপুর ২টায় মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

ম্যাচটিতে ভারতীয় একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুরের বদলে খেলবেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি। তবে নিউজিল্যান্ড দলে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের ম্যাচের মতোই তিনজন পেসার এবং দুইজন স্পিনার নিয়ে খেলবে কিউইরা।

মুখোমুখি ১১৬ ওয়ানডেতে ৫৮ জয় ভারতের আর ৫০ জয় নিউজিল্যান্ডের। বাকি ৭ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই এবং ১টি ম্যাচ ড্র হয়েছে। এ দিকে বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ব্ল্যাক ক্যাপরা। ৮ ম্যাচে তাদের ৫ জয়ের বিপরীতে ভারতের জয় রয়েছে ৩টিতে। এর আগের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেই আসর থেকে ছিটকে পড়েছিল ভারত। এবার ঘরের মাঠে প্রতিশোধ নিতে মরিয়া মেন ইন ব্লুরা।

নিজেদের পৃথক সবশেষ পাঁচ ম্যাচে কেবল ১টিতে হেরেছে ভারত। বাকি চার ম্যাচে রোহিত শর্মাদের জয় এসেছে। এ দিক থেকে কিছুটা এগিয়ে নিউজিল্যান্ড। নিজেদের সবশেষ ৫ ম্যাচের একটিতেও হারেনি কিউই বাহিনী। এবার প্রথম হারের মুখ দেখতে হবে যেকোনো একটি দলকে।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ডের একাদশ

ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম