ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

ভারতের প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন সুন্দরবনে

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  10:53 AM

news image

ভারত সরকারের মালিকানাধীন বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন সুন্দরবনে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নৌযানটি সুন্দরবনের বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরে আসবে ‘গঙ্গা বিলাস’। বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়বে বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজ। প্রমোদতরীতে থাকা পর্যটকদের স্বাগত জানাতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী, ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভারত থেকে বাংলাদেশ হয়ে আসাম যাবে বিশ্বের দীর্ঘতম নৌবিহার ভারত থেকে বাংলাদেশ হয়ে আসাম যাবে বিশ্বের দীর্ঘতম নৌবিহার মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, ‘গঙ্গা বিলাস’ খুলনা জেলার কয়রার আংটিহারা হয়ে ম্যানগ্রোভ সুন্দরবনে প্রবেশ করবে। পরে মোংলা বন্দর হয়ে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এলাকা ঘুরবেন বিদেশি পর্যটকেরা।

পরে বরিশাল হয়ে মেঘনা ঘাটে অবস্থান করে সোনারগাঁও ও ঢাকায় ভ্রমণ করবেন প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’–এর পর্যটকেরা। পরবর্তীতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামের চিলমারী, রংপুরের দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ থাকছে তাঁদের। ভারতে প্রবেশ করবে চিলমারী থেকে। প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ বিপন্ন শুশুকের জন্য হুমকি বলছেন গবেষকেরাপ্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ বিপন্ন শুশুকের জন্য হুমকি বলছেন গবেষকেরা ‘গঙ্গা বিলাস’ দেশের অভ্যন্তরে থাকাকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ প্রটোকল রুটের নাব্য রক্ষা, বার্দিং সুবিধা নিশ্চিতকরণ এবং নৌপথ ব্যবহারের জন্য ভয়েস পারমিশন প্রদান এবং ভয়েস পারমিশনের সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। আগামী ১৩ মার্চ গঙ্গা বিলাস আসামের ডিব্রুগড় থেকে একই পথে ফেরার কথা রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান গণমাধ্যমকে বলেন, ভারতীয় প্রমোদতরী শনিবার দুপুরে বন্দরে ভিড়বে। বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করি, প্রমোদতরীতে অবস্থানকারীদের বাংলাদেশ ভ্রমণ সুন্দর হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম