ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

ভারতের পাহাড়ি ঢলে তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে

#

নিজস্ব প্রতিনিধি

০২ আগস্ট, ২০২২,  10:18 AM

news image

ভারতের পাহাড়ি ঢলে ফের বাড়তে শুরু করেছে তিস্তার পানি। কয়েক সপ্তাহ পানি কম থাকলেও সোমবার (১ আগস্ট) দুপুর থেকে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অসময়ে ভয়াবহ বন্যায় লালমনিরহাটে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ১০ হাজার পরিবার পানিবন্ধী হয়েছে পড়েছে। সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সে.মি.) প্রবাহিত হয়। মঙ্গলবার (২ আগস্ট) সকালে ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ মোকাবিলায় ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানিতে লালমনিরহাট জেলায় ৫টি উপজেলার ৩০টি ইউনিয়নের মানুষ পানিবন্ধী। তিস্তার পানিতে তলিয়ে গেছে আমন ক্ষেত ও ভেসে গেছে পুকুরের মাছ। বন্যার পানিতে সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি, মহিলখোচার গোবধন, পাটিকাপাড়া, সানিয়াজানসহ ৪০টি গ্রামে মানুষ পানিবন্ধী।  বন্যার পানিতে তলিয়েছে বিছানা, রান্নার চুলা, টিউবওয়েল। বানবাসীরা আশ্রয় নিয়েছেন উঁচু বাধে। তিস্তার পানির স্রোত গাইবান্ধা, বগুড়ার দিকে যাচ্ছে। তবে সময় যত যাচ্ছে তত পানির চাপ বাড়ছে তিস্তায়। ফলে নতুন এলাকা প্লাবিত হয়ে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিকালের পর পানি কমার সম্ভাবনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম