ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ভারতের টানা জয়ের কীর্তি অক্ষুণ্ন, বিব্রতকর রেকর্ড অভিষেকের

#

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৬,  10:42 AM

news image

বিব্রতকর এক রেকর্ড করলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে কোনো রান না করেই আউট হন ভারতের এই ওপেনার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচেই শূন্য রানে ফিরেছেন অভিষেক। পরের ম্যাচে কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ভারত ৬১ রানে জয় পেলেও অভিষেক মাত্র ৪ বল খেলে কোনো রান তুলতে পারেননি। আর বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে তিন বল খেলে একই ভাগ্য ঘটল। এর আগে বিশ্বকাপ ইতিহাসে টানা দুই ম্যাচে বিব্রতকর লজ্জার রেকর্ডে বাংলাদেশি ব্যাটার ইমরুল কায়েসের সঙ্গী ছিলেন অভিষেক। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন ভারতের ব্যাটার। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হন ইমরুল। সেটিই ছিল তার প্রথম ও শেষ বিশ্বকাপ। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আর খেলার সুযোগ হয়নি তার। তাই বিশ্বকাপে ইমরুলের সংগ্রহ দুই ম্যাচে শূন্য রান। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষেও শূন্য রানে আউট হয়ে ইমরুলকে পেছনে ফেলে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন বাঁহাতি ওপেনার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম