ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ভারতের জন্যই আয়োজন করা হয় বিশ্বকাপ: মাইকেল ভন

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুন, ২০২৪,  11:22 AM

news image

বিশ্বকাপের দুটি সেমিফাইনাল ইতোমধ্যে শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। প্রথমটির জন্য আইসিসি রিজার্ভ ডে রাখলেও দ্বিতীয়টির জন্য রাখা হয়নি। এখানে ভারতেরই সুবিধা দেখছেন মাইকেল ভন। বিশ্বকাপকে ভারতীয় টুর্নামেন্ট আখ্যা দিয়ে সাবেক এই ইংলিশ ক্রিকেটার জানান এটি একদমই ঠিক নয়। এক সাক্ষাৎকারে সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘এটা তো ভারতের টুর্নামেন্ট। তারা নিজেদের পছন্দমতো সময়ে খেলতে পারে। তারা বিশ্বকাপ শুরুর আগে থেকেই জানে কোন স্টেডিয়ামে সেমিফাইনাল খেলতে হবে।’ ‘তারা সবগুলো ম্যাচ সকালে (স্থানীয় সময়) খেলে যাতে সমর্থকরা রাতে (ভারতীয় সময়) খেলা দেখতে পারে। আমি জানি ক্রিকেটে টাকা একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু এগুলো দ্বিপাক্ষিক সিরিজে হলে মানা যায়। তাই বলে বিশ্বকাপে? আইসিসির উচিত আরও বেশি স্বচ্ছতা বজায় রাখা। ভারত বেশি টাকা দেয় বলে ওদের সব সুবিধা দেওয়াটা ঠিক নয়।’ বিশ্বকাপটা ভারতের জন্যই আয়োজন করা হয়েছে দাবি করে ভন বলেন, ‘যেটা বললাম। দ্বিপাক্ষিক সিরিজ হলে এগুলো মানা যায়। কিন্তু বিশ্বকাপে কোনো একটি দলের কথা ভেবে তাদের সুবিধা করে দেওয়াটা ঠিক নয়। আর এই প্রতিযোগিতা তো পুরোপুরি ভারতের কথা ভেবেই আয়োজন করা হয়েছে।’ দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। শিরোপা লড়াইয়ে আজ (২৯ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম