ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ভারতের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ উইন্ডিজ

#

স্পোর্টস ডেস্ক

২৮ জুলাই, ২০২২,  10:32 AM

news image

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। এরপরই ভারতের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজে মাঠে নামে ক্যারিবিয়ানরা। তবে একই ভাগ্য বরণ করে নিতে হলো ভারতের বিপক্ষেও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে ৩-০ ব্যবধানে হারল নিকোলাস পুরানের দল। পোর্ট অব স্পেনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ডিএলএস মেথডে ১১৯ রানের বড় ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল শিখর ধাওয়ানের দল। শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত।

দুই ওপেনার ধাওয়ান এবং শুভমান গিল দারুণ শুরু এনে দেয় সফরকারী ভারতকে। ওপেনিং জুটিতে ১১৩ রান তোলার পর হেইডেন ওয়ালস জুনিয়রের বলে ব্যক্তিগত ৫৮ রান করে ফেরেন অধিনায়ক ধাওয়ান। দ্বিতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৮৬ রান যোগ করেন গিল। ৪৪ রান করে ফেরেন শ্রেয়াস। চারে নেমে মাত্র ৮ রান করে ফেরেন সূর্যকুমার যাদব। ভারতীয় ইনিংসের ৩৬ ওভারে বৃষ্টি হানা দেয়। ততক্ষণে ৩ উইকেটে ২২৫ রান তুলে ফেলেছে ভারতীয়রা। যেখানে ৯৮ বলে ৭ চার ও ২ ছয়ে অপরাজিত ৯৮ রান করে মাঠে ছিলেন গিল। তবে আর ব্যাটিংয়ে নামতে না পারায় শতক না পেয়েই আক্ষেপ নিয়ে থামতে হয় শুভমান গিলকে। বৃষ্টি বন্ধ হলে উইন্ডিজের সামনে ডিএলএস মেথডে ৩৫ ওভারে ২৫৭ রানের লক্ষ্য দেয় ভারত। সে লক্ষ্য তাড়া করতে নেমে চার ব্যাটসম্যানের শূন্য রানে ১৩৭ রানে থামে উইন্ডিজরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন অধিনায়ক পুরান এবং ব্রেন্ডন কিং। এ ছাড়াও শেই হোপ ২২ এবং হেইডেন ওয়ালস ডাবল ডিজিটে পৌঁছে করেছেন বরাবর ১০ রান। ভারতীয়দের পক্ষে যুজবেন্দ্র চাহাল ১৭ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরও ২টি করে উইকেট শিকার করেছেন। সেঞ্চুরি বঞ্চিত শুভমান গিল সিরিজে সর্বোচ্চ ২০৫ রান করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম