ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা এবার মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে : স্বাস্থ্যমন্ত্রী জীবনের সেরা ঈদ ছিল এবার: ইসি আনোয়ার বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ভারতের কর্ণাটকে জিপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ আগস্ট, ২০২২,  10:31 AM

news image

ভারতে কর্ণাটকে জিপ ও ট্রাকের মধ্যে হওয়া মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন শিশুসহ নয়জন। আহত হয়েছেন আরও ১১ জন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, কর্ণাটকের টুমকুর জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে সিরা এলাকার পাশে জাতীয় সড়কে একটি ব্যক্তিগত কার ও ট্রাকের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রাণ হারিয়েছেন নয়জন। তার মধ্যে রয়েছে তিন শিশুও। আহত হয়েছেন ১১ জন। বেঙ্গলুরুর উদ্দেশে পাড়ি দেওয়া ব্যক্তিগত গাড়িটি যাত্রীরা শ্রমিক ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এদিকে বুধবার (২৪ আগস্ট) কর্ণাটকের বেল্লারিতে বাইক ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান একই পরিবারের তিনজন। নিহতদের মধ্যে একটি পাঁচ বছরের শিশুও ছিল বলে জানা যায়। ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম