ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

ভারতের উত্তরপ্রদেশে বিয়েবাড়িতে কুয়ায় পড়ে ১৩ জন নারীর মৃত্য

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  10:49 AM

news image

ভয়াবহ দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশে। কুশিনগরের একটি বিয়েবাড়িতে কুয়ায় পড়ে ১৩ জন নারীর মৃত্য হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানা গিয়েছে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কুশিনগর জেলার একটি নেবুয়া নউরঙ্গিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে একটি কুয়ার পাড়ে বাঁধানো জায়গার উপর বসেছিলেন বেশ কয়েকজন নারী। এসময় ভেঙে পড়ে কুয়ার পাড়। পানিতে পড়ে মৃত্যু হয় ১৩ জনের। আহত হন আরও কয়েকজন।এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি আমি। স্থানীয় প্রশাসন সকল প্রয়োজনীয় কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম