ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ভারতের আরও ১১৬ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল আমেরিকা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:09 PM

news image

আরও ১১৬ অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ প্লেনে করে তাদের ফেরত পাঠানো হয়। প্লেনটি ভারতের অমৃতসরের শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।  এবার অবৈধ অভিবাসীদের মধ্যে পাঞ্জাব প্রদেশের ৬৫ জন রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর এটা দ্বিতীয় ঘটনা। এর আগেও শতাধিক ভারতীয়কে অপরাধীদের মতো হাত কড়া পরিয়ে বিশেষ ফ্লাইটে করে ফেরত পাঠানো হয়। তবে এবারের ফেরত পাঠানোর বিষয়টি এমন সময় ঘটল যখন মাত্র দুই দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবেদনে বলা হয়, আগে থেকে খবর ছিল মার্কিন বিমান বাহিনীর সি-১৭ মডেলের গ্লোবমাস্টার নামের প্লেনে করে ১১৯ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে দ্বিতীয় ধাপের জন্য ১১৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়। এসকল অবৈধ অভিবাসীর মধ্যে ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের, দুইজন করে উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র এবং রাজস্থানের।একজন করে হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের। সূত্রের তথ্য মতে, এসব অবৈধ অভিবাসীর বেশিরভাগের বয়স ১৮ থেকে ৩০ এর কোটায়। ভারতে ফেরত আসা অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে অনেকের পরিবারই বিমানবন্দরে ভিড় জমায়। কড়া নিরাপত্তার মধ্যে অভিবাসীদের পরিবারের হাতে তুলে দিয়েছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারেও সি-১৭ মডেলের কার্গো বিমানে করেই তাদের অমৃতসরের বিমানবন্দরে পাঠানো হয়।নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের পরপরই সেখান থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ঘটনা ঘটল। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, ক্ষমতায় বসেই তা বাস্তবায়ন শুরু করেছেন তিনি। তার এই নীতিতে মোদিরও সমর্থন রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ২২০ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: দ্য হিন্দু, ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে, বিজনেস স্ট্যান্ডার্ড

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম