ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে যে আলোচনা হলো প্রধানমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৬,  6:04 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এই সাক্ষাৎতে ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনার বিষয়ে আলোচনা করেছেন তিনি। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই মূল লক্ষ্য।  তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে যে সম্পর্ক ছিল তা আর হবে না। শেখ হাসিনার পার্ট বাংলাদেশে শেষ।’ সেই সঙ্গে দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভব বলে মনে করেন হুমায়ুন কবির। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক হতে পারে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম