ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ভারতীয় শিক্ষার্থীদের কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২৬,  10:48 AM

news image

উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বা এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শিক্ষার্থীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রশাসন। ভারতের মার্কিন দূতাবাস থেকে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে কী কী করলে আমেরিকান ভিসা বাতিল হয়ে যেতে পারে। আমেরিকার আইন ভাঙলে যেকোনো মুহূর্তে শিক্ষার্থী ভিসা হারাতে পারেন ভারতীয় শিক্ষার্থীরা। বলা হয়েছে, আমেরিকার আইন ভাঙলে আপনার শিক্ষার্থী ভিসায় তার গুরুতর প্রভাব পড়তে পারে। যদি আপনি কোনো কারণে গ্রেফতার হন বা কোনো আইন লঙ্ঘন করেন, আপনার ভিসা বাতিল করা হবে। আপনাকে আমেরিকা থেকে দেশে ফিরিয়ে দেওয়াও হতে পারে। ভবিষ্যতে আপনি যাতে কোনো মার্কিন ভিসা না পান, তা-ও নিশ্চিত করতে পারে প্রশাসন। তাই নিয়ম মেনে চলুন। আমেরিকা ভ্রমণ নিয়ে কোনো রকম ঝুঁকি নেবেন না। নির্দেশিকার শেষে শিক্ষার্থীদের মনে করিয়ে দেওয়া হয়েছে, মার্কিন ভিসা একটি বিশেষ সুবিধা মাত্র। এটি কারো অধিকার নয়। উল্লেখ্য, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ভিসা সংক্রান্ত নিয়মকানুন আগের চেয়ে কঠোর করা হয়েছে। কঠোর অভিবাসন নীতির কারণে অনেক ভারতীয়ও সমস্যায় পড়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম