ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

ভানুয়াতুতে ৭.৪ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৪,  10:59 AM

news image

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতু। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এই দ্বীপরাষ্ট্রের রাজধানী পোর্ট ভিলার কাছে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আল জাজিরার। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের দূতাবাস অবস্থিত এমন একটি ভবনের জানালা ভেঙে পড়েছে এবং পিলার ধসে পড়েছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হনলুলুতে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ওই অঞ্চলে উপকূলরেখার জন্য সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পানির উচ্চতা বেড়ে যেতে পারে। ফলে সমুদ্রের পানির ঢেউ ফিজি, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং ওয়ালিস এবং ফুটুনাসহ পার্শ্ববর্তী দ্বীপগুলোতেও আঘাত হানতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম