ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

ভাত খেলে কি ওজন বাড়ে

#

লাইফস্টাইল ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  3:33 PM

news image

ওজন কমাতে মানুষ কতভাবেই না চেষ্টা করে। অনেকের ধারণা, ভাত খেলে ওজন বেড়ে যায়। এ কারণে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের অনেকেরই ভাত খাবেন কি খাবেন না তা নিয়ে প্রশ্ন আছে। যেখানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষের প্রধান খাদ্য ভাত, সেই ভাত খেলে কি আদৌ ওজন বাড়ে?

যারা ওজন নিয়ে সমস্যায় ভূগছেন তাদের অনেকেই ভাত খাওয়ার পর অপরাধবোধে ভোগেন। এ ব্যাপারে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ‘হেলথসটে’র এক প্রতিবেদনে ফিটনেস কোচ মিতেন কাকাইয়ার কিছু মন্তব্য প্রকাশিত হয়েছে। মিতেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ওজন বাড়ার সাথে ভাতের কোনও সম্পর্ক নেই। তার ভাষায়, ‘ভাত আপনার ওজন বাড়ায় না’। ওজন বাড়ার সঙ্গে ভাত বা রুটির কোনো সম্পর্ক নেই।  বরং একটি সুন্দর খাদ্যাভ্যাস সার্বিক সুস্থতায় প্রভাব ফেলে। 

তিনি বলন, প্রতিটি খাদ্য গ্রুপ আপনার ওজন-হ্রাসের ক্ষেত্রে একটি অপরিহার্য অংশ। আপনার ফিটনেস লক্ষ্য অর্জনের জন্য একটি খাদ্য গ্রুপ বাদ দেয়া ওজন কমানোর সেরা উপায় নয়। 

অতিরিক্ত খাওয়া : মিতেন কাকাইয়ারের মতে, পরিমিত পরিমাণে ভাত খাওয়া শরীরের উপকার করে। তবে অতিরিক্ত খাওয়া এবং দিনে প্রয়োজনীয় ক্যালরির বেশি গ্রহণ করা ওজন কমানোর ক্ষেত্রে সমস্যা তৈরি করে। 

পুষ্টিবিদরা বলছেন, সুষম খাবারের  সঙ্গে অল্প পরিমাণে ভাত খাওয়া যেতে পারে। এমনকী, ফ্যানা ভাত খেলেও  মোটা হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই। ভাত খেলে ওজন তো বাড়েই না, বরং উচ্চ রক্তচাপ এবং আরও অনেক সমস্যা নিয়ন্ত্রণে থাকে। এতে কমপক্ষে ৫০০ ক্যালরির বেশি শরীরের ঢোকে না। সঙ্গে কম তেল দিয়ে রান্না করা তেল, সবজি, ডাল, মাছ, ডিম খেলে একদিকে শরীর যেমন যথাযথ পুষ্টি পাওয়া যায়, তেমনি ক্যালরির হিসাব ঠিক থাকে। এ কারণে ভাত খাওয়া একেবারে বন্ধ করা ঠিক নয়

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম