ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ভাতিজাকে পিটিয়ে হত্যা, চাচাসহ দুজন গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০২২,  10:36 AM

news image

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে ভাতিজাকে পিটিয়ে হত্যার ঘটনায় চাচাসহ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পিবিআই ময়মনসিংহের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, একই দিন সকালে গাজীপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামের আজমান আলী পাঠান ও তার ছেলে মুঞ্জুরুল হক। নিহত ব্যক্তি একই গ্রামের আবুল হাশেম পাঠানের ছেলে নুরুল ইসলাম। জানা গেছে, নুরুলের সঙ্গে চাচা আজমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৭ নভেম্বর দুপুরে নুরুল ওই জমিতে বেড়া দিতে যান। এ সময় তাকে জমিতে বেড়া দিতে না করে প্রতিপক্ষ।

পরে দুই পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় আজমান আলী ও তার ছেলে মুঞ্জুরুলসহ ছয়জন লাঠিসোটা দিয়ে নুরুলকে বেধড়ক মারধর করে। এতে নুরুল গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান, মঙ্গলবার (৮ নভেম্বর) এ ঘটনায় নিহতের ছেলে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তে নামে পিবিআই। তিনি আরও জানান, মঙ্গলবার তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম