ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে ট্রেইনি চিকিৎসকরা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০২৩,  3:19 PM

news image

মাসিক ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন ট্রেইনি চিকিৎসকরা। শনিবার বেলা ১১টা থেকে ধর্মঘট পালন করছেন তাঁরা। পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশও করছেন।  ট্রেইনি চিকিৎসকরা জানান, তাঁরা মাসে ২০ হাজার টাকা ভাতা পান। এ ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি তাঁদের। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন বলেন, ‘ছয় মাস ধরে আমাদের সমস্যাগুলো জানাতে এবং ভাতা বাড়াতে সরকারের নানা দপ্তরে যাচ্ছি। সবাই বলছেন, আমাদের দাবি যৌক্তিক। কিন্তু সে দাবি পূরণে কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে কর্মবিরতির ডাক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’ এ বিষয়ে একাধিক হাসপাতালের পরিচালক বলছেন, প্রতিটি হাসপাতাল ডেঙ্গু আক্রান্ত রোগীতে সয়লাব। এখন শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতিতে গেলে চিকিৎসা সেবায় বিপর্যয় নেমে আসতে পারে। কারণ, প্রতিটি সরকারি হাসপাতালেই চিকিৎসা দেন এ চিকিৎসকরাই। তাঁদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান চিকিৎসকরা। জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এফসিপিএস, এমডি, এমএস ডিপ্লোমা কোর্সের ডিগ্রিধারী এ চিকিৎসকরা মাত্র ২০ হাজার টাকা মাসিক ভাতা পান। তাঁদের দাবি, সরকারি অন্য পেশার লোকজন অনেক বেশি বেতন-ভাতা পাচ্ছেন। কিন্তু চিকিৎসকরা অবহেলার শিকার। তাঁদের নামে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা অপ্রতুল। এ কারণে তাঁদের ভাতা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন ট্রেইনি চিকিৎসকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম