ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে : ডিবিপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৩,  4:26 PM

news image

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা হরতাল-অবরোধ ডাকছেন তারা মাঠে থাকছেন না। ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে, ককটেল মারার চেষ্টা করছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। হারুন অর রশীদ বলেন, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি। তারা স্বীকার করেছেন যে, তাদের বড় ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদেরও আমরা গ্রেপ্তার করেছি। পরে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, যারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে। ডিবিপ্রধান বলেন, সুষ্ঠু নির্বাচন যারাই বাধাগ্রস্ত করবে তাদের আইনের আওতায় আনা হবে। যারা মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে হারুন অর রশীদ বলেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করছি। ওয়ারেন্টভুক্ত যেসব আসামি রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম