ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৬,  5:40 PM

news image

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।  মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  দগ্ধরা হলেন- মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের আট বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসার ভেতরে গ্যাস জমে থাকার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের তিন সদস্য দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস লাইন থেকে লিকেজ হওয়ায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে বৈদ্যুতিক সুইচ চালু করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।দগ্ধদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম