ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

ভাঙ্গায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৭

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুন, ২০২৩,  1:02 PM

news image

ফরিদপুরের ভাঙ্গায় একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। শনিবার (২৪ জুন) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি ভাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মালিগ্রাম এলাকায় পৌঁছালে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাসে থাকা ৭ জন মারা যান। শিবচর হাইওয়ে থানার এসআই বাকী উল্লাহ বাকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ৫-৭ জন নিহতের খবর পেয়েছি। তবে বিস্ফোরণে তাদের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্স ছিল বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম