ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম: একদিনে ৯ শিশুর মৃত্যু, বেশি মৃত্যু ঢাকায় দেশে ১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও ও নন্দীপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙচুর ও বিস্ফোরণ মামলা: কারাগারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২২,  10:20 AM

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় রবিবার (২৬ জুন) শুনানি শেষে মহানগর হাকিম শান্তা ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন- মোস্তাফিজুর রহমান সাব্বির, হাসিবুর রহমান, মো. অন্তর সরকার, নাজমুল হক, মো. শফিকুল আলম খন্দকার, তুষার আহমেদ বাপ্পি ও ফরহাদ হোসেন শান্ত। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, এ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের সদস্য বলে পুলিশের সন্দেহ। এর আগে, দুইদিনের রিমান্ড শেষে সাত আসামিকে রবিবার আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই নওশের আলী। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ মে সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী এলাকায় জামায়াত-শিবিরের ২০০/২৫০ নেতাকর্মী আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে রাস্তায় ব্যারিকেড দিয়ে একটি লেগুনা ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় এসআই সাব্বির বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরণ আইনে মামলা করেন। এ মামলায় গত ২২ জুন রাতে অভিযান চালিয়ে জবির ৭ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পুলিশ তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করলে আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা সবাই যাত্রাবাড়ীর কুতুবখালি এলাকায় একটি মেসে থাকতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম