ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ভবিষ্যতে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়বে : ডেপুটি স্পিকার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৪,  2:50 PM

news image

সংসদে যে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে ভবিষ্যতে ধীরে ধীরে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাব কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, নারী ক্ষমতার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানাবিধ কাজ করে গেছেন। স্বাধীনতার পরপরই তিনি সংসদে সংরক্ষিত নারী আসন প্রণয়ন করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষা কমিশন গঠন করেছিলেন। এতে করে ছেলে এবং মেয়ে উভয়ই শিক্ষিত হয়ে উঠবে। কারণ বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ জাতি তৈরি করতে চেয়েছিলেন। তিনি বলেন, ৭৫ এর পর শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন, তখন একেবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত নারীদের এগিয়ে নিয়ে যাওয়া এবং নেতৃত্ব দেওয়ার কাজ করেছেন। তাছাড়া শিক্ষানীতি প্রণয়ন করতে গিয়ে স্বাধীনতাবিরোধী চক্ররা যখন তৎপর হয়ে ওঠে, তখন সরকারের জন্য তা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে এই চ্যালেঞ্জ শুধু সরকারকেই নয়, অভিভাবকদেরও তা মোকাবিলা করতে এগিয়ে আসতে হবে। সভায় উপস্থিত ছিলেন হুইপ সানজিদা খানম, ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইস, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম