ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

বড় রান হওয়াতেই হেরে গিয়েছি : তাসকিন

#

স্পোর্টস ডেস্ক

১০ অক্টোবর, ২০২৪,  5:07 PM

news image

দিল্লির 'ব্যাটিং স্বর্গে' বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের ব্যাটাররা, স্কোরবোর্ডে তুলেছেন ২২১ রান। অথচ সেই একই পিচে একেবারে ম্যাড়ম্যাড়ে পারফরম্যান্স বাংলাদেশের ব্যাটারদের। অরুন জেটলি স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব উইকেটে তাদের সংগ্রহ 'মাত্র' ১৩৫! এ নিয়ে বিভিন্ন মহলে বেশ সমালোচনাতেও পড়তে হয়েছে টাইগার ব্যাটারদের।  ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল যেভাবে বুক চেতিয়ে পারফর্ম করে, টি-টোয়েন্টিতে তার ছিটেফোঁটাও দেখাতে পারে না— লোকমুখে এমনটি প্রচলিতই হয়ে গেছে। আগের ম্যাচে তো সেই সত্যটা স্বীকার করেই নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৮৬ রানে হারের পর প্রায় একই সুরে কথা বললেন তাসকিন আহমেদ। ম্যাচ হারের কারণ হিসেবে ভালো না খেলাকেই দায়ী করলেন তিনি।  ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে পেসার তাসকিন বললেন, বড় রান হওয়াতেই হেরে গিয়েছি। টসে জিতে আগে বোলিং বেছে নেওয়া কি ভুল ছিল? তাসকিন অবশ্য তা মনে করেন না। পাওয়ার প্লেতে ভারতের রান ছিল ৩ উইকেটে মাত্র ৪৫। সেটি মনে করিয়ে তাসকিন বলেন, ‘দেখুন, পাওয়ার প্লেতে আমরা ভালো করেছি। দুর্ভাগ্যজনকভাবে স্পিনারদের খারাপ দিন গেছে। শিশির ছিল, বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। বড় রান হওয়ায় হেরে গিয়েছি। ১৮০ থেকে ১৯০-এর মধ্যে রাখা গেলেও রান তাড়া সম্ভব ছিল।’ দিল্লির উইকেট নিয়ে তাসকিন বলেন, আমরা জানতাম, দিল্লির উইকেটে অনেক রান হবে। কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি। দুটি ম্যাচেই উইকেট ভালো ছিল। আমরাই ভালো খেলিনি। তিন ম্যাচ সিরিজের দুটিতে হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়েছে শান্ত বাহিনীর। আগামী শনিবার হায়দরাবাদে তাই হোয়াইটওয়াশ এড়ানোই আপাতত মূল লক্ষ্য টাইগারদের।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম