ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বড় ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন হাজী সেলিম

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই, ২০২২,  3:23 PM

news image

বড় ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি ঢাকা-৭ হাজী সেলিম। তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার জানাজা চকবাজার শাহী জামে মসজিদে জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। মহিউদ্দিন আহমেদ বলেন, বড় ভাইয়ের জানাজায় ও দাফনে অংশ নেয়ার জন্য সংসদ সদস্য হাজী মো. সেলিম দুপুর ২টা ২০ মিনিটে প্যারোলে মুক্তি পান। শুক্রবার (১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে তার ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের বড় ভাই হাজী কায়েস (৭২) মারা গেছেন। হাজী কায়েস শ্যামলীর নিজ বাসায় মারা যান। বড় ভাই মারা যাওয়ার পর জানাজা ও দাফনে অংশ নেয়ার জন্য প্যারেলে মুক্তির আবেদন করেন হাজী সেলিম।  গত ২২ মে দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। একদিন কারাগারে থাকার পরদিন থেকে অসুস্থতার কারণে আদালতের নির্দেশে কারাগারের তত্ত্বাবধানে হাজী সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম