ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা আজ ইরান-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বৈঠক, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ চট্টগ্রামের শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন ব্রাহ্মণপাড়ায় ছাগলের প্রাণ বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে মহাসড়কে ডাকাতির শিকার প্রবাসী ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা

বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুলাই, ২০২৩,  11:16 AM

news image

নাটোরের বড়াইগ্রামে গ্যাসের সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে নাটোর-ঢাকা মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।  বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১৩-২২৮২) উপজেলার খেজুরতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্যাসের সিলিন্ডারবাহী অপর একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১০ জন আহত হন। নিহতদের সঠিক পরিচয় পাওয়া না গেলেও তারা শ্যামলী পরিবহণের সুপারভাইজার ও চালকের সহকারী বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোর, বনপাড়া ও আহমেদপুরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন। নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে। ঝলমলিয়া হাইওয়ে থানার এএসআই আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। শ্যামলী পরিবহণের চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারের সহযোগিতায় নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম