ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জুন, ২০২৬,  11:00 AM

news image

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি জানায়, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে। এসময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের করে।  আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা ফায়ার করলে একজন চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতে পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম