ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বড়পুকুরিয়া খনি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন পেছাল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৩,  11:57 AM

news image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ মার্চ। বুধবার (২৫ জানুয়ারি) কেরানীগঞ্জে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আকতারুজ্জামান মামলাটির চার্জ শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় শুনানি পেছাতে আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করে শুনানির জন্য পরবর্তী এ তারিখ ধার্য করেন। মামলার এজাহার থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি হওয়ার অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় মামলা করে দুদক। পরে ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলায় ১৬ আসামির মধ্যে ছয় জন বেঁচে নেই। তাদের মধ্যে দু’জন ফাঁসির দণ্ড পাওয়া শীর্ষ মানবতাবিরোধী অপরাধী সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এ ছাড়া বিএনপির প্রয়াত নেতা ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, এম শামসুল ইসলাম ও সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার। খালেদা জিয়াসহ যে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে তারা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম