ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

বড়পুকুরিয়ায় ফের কয়লা উত্তোলন শুরু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ আগস্ট, ২০২২,  2:31 PM

news image

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম সরকার বলেন, শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চীনা শ্রমিকরা এক শিফটে কয়লা উত্তোলন শুরু করেছে। বর্তমানে খনিতে ৩০০ চীনা ও ১৩৮ জন দেশি শ্রমিক কর্মরত রয়েছেন। তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলা করে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হচ্ছে। যদিও শনিবার ৭১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ২৭ জনের পাওয়া ফলাফলে আবারও তিনজন চীনা শ্রমিকের করোনা পজিটিভ পাওয়া গেছে। উল্লেখ্য, গত ২৭ জুলাই বড়পুকুরিয়া কয়লা খনির নতুন কূপে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু হয়। পরীক্ষামূলক উত্তোলনের এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গভাবে উত্তোলনের প্রস্তুতি নিতে কাজ করছিল শ্রমিকরা। এর মধ্যেই জুলাই মাসের শেষে হঠাৎ করেই খনিতে কর্মরত অর্ধ শতাধিক চীনা ও বাংলাদেশি শ্রমিক করোনা আক্রান্ত হয়। পরে সংক্রমণ ঠেকাতে খনি কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম