ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

ব্র্যাক শিক্ষার্থীর আত্মহত্যা: প্ররোচনার মামলায় বাবা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২,  2:20 PM

news image

রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত সানজানা মোসাদ্দিকার (২১) আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবা শাহীন আলমকে (৪৮) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৩১ আগস্ট) তাকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার (২৮ আগস্ট) রাতে শিক্ষার্থীর মা উম্মে সালমা বাদী হয়ে (স্বামী) শাহীন আলমের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন। সোমবার (২৯ আগস্ট) মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ৬ অক্টোবর দিন ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সানাজানা আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়, কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট, যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা। এ ঘটনা বেশ আলোচিত হয় দেশজুড়ে। তবে নিহত শিক্ষার্থীর বন্ধু মহলের দাবি ছিল, আত্মহত্যা নয়, সানাজানাকে পিটিয়ে হত্যা করেছে তারই পরিবার। তাদের দাবি ছিল, এর আগেও সানজানাকে নির্যাতন করা হয়েছে। ঘটনার দিনও তাকে বেঁধে পেটানো হয়। এ ঘটনায় ‘সানজানার হত্যার বিচারের দাবিতে মানববন্ধনও করেন তার সহপাঠীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম