ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

ব্রেন্ডন কিং এর ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ হারল ভারত

#

স্পোর্টস ডেস্ক

১৪ আগস্ট, ২০২৩,  10:55 AM

news image

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে দুর্দান্ত জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পরের দুটিতে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল ভারত। শেষ ম্যাচে ব্রেন্ডন কিং এর ঝড়ো ব্যাটিংয়ে ধরাশায়ী ভারত। ৮ উইকেটের পরাজয়ে হারিয়েছে সিরিজ। সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টস জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে দুই ওভার ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল ক্যারিবীয় বাহিনী। আগে ব্যাটে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। তবে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব সেই চাপ কাটিয়ে তোলেন। সূযর্কুমারের ৪৫ বলে ৬১ ও তিলকের ১৮ বলে ২৭ রানের ইনিংসে শেষ অবধি ৯ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় সফরকারী দল। উইন্ডিজের হয়ে রোমারিও শেইফার্ড নেন চারটি উইকেট। এছাড়া আকিল হোসেন ও জেসন হোল্ডার নেন দুটি করে উইকেট। জবাবে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেট জুটিতে নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং মিলে তোলেন ১০৭ রান। দলীয় ১১৯ রানে ফিরে যান ৩৫ বলে ৪৭ রান করা পুরান। পরে সাই হোপকে সঙ্গী করে ক্যারিবীয়দের জয়ের বন্দরে পৌঁছান ব্রেন্ডন কিং। ছয়টি ছক্কা ও পাঁচটি চারের মারে ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত ছিলেন তিনি। একটি করে চার ও ছক্কায় ১৩ বলে ২২ রান করেন হোপ। ভারতের হয়ে একটি করে উইকেট নেন আর্শদ্বীপ সিং ও তিলক ভার্মা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম