ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ব্রুনাইয়ের সঙ্গে এক চুক্তি ও তিন সমঝোতা স্মারক সই

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২২,  8:59 PM

news image

বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের মধ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশে সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক শেষে এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। রোববার (১৬ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রুনাইয়ের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর আগে, গত শনিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়া। এ সময় বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ। সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এটাই সুলতান বলকিয়ার প্রথম বাংলাদেশ সফর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম