ঢাকা ২৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

ব্রিটেনে ৫-১১ বছর বয়সীদের জন্য করোনা টিকা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২২,  8:30 PM

news image

ব্রিটেন চলতি সপ্তাহ থেকে ৫ -১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দিতে কার্যক্রম শুরু করবে। রোববার দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, যারা করোনাভাইরাসের ফলে উচ্চ ঝুঁকিতে রয়েছে তাদের মধ্যে অন্যতম ৫ থেকে ১১ বছরের শিশুরা। বার্তা সংস্থা রয়র্টাস জানায়, ব্রিটেন অন্যান্য দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুলনায় শিশুদের টিকা প্রয়োগের ব্যাপারে কিছুটা ধীর গতি সম্পন্ন ছিল। কিন্তু এখন ব্রিটেনেও শিশুদের টিকার আওতায় নিয়ে আশা হবে। এ বিষয়ে যুক্তরাজ্যের ভ্যাকসিন মন্ত্রী ম্যাগি থ্রুপ বলেন,

আমি চাই বাবা মা এবং অভিভাবকদের আশ্বস্ত করা হোক যে নিরাপত্তা, গুণগতমান এবং কার্যকারিতার প্রত্যাশিত মান পূরণ না হলে শিশুদের জন্য কোন নতুন ভ্যাকসিন দেয়া হবে না। তিনি আরও বলেন,আমি যতটা সম্ভব সবাইকে উৎসাহিত করি যাতে তারা তাদের সন্তানদের টিকা দেয়ার সময়ে হলে যেন টিকা প্রদান করেন। ব্রিটেনে শিশুদের ফাইজারের দুটি শটের ক্ষেত্রে ১০ ​​মাইক্রোগ্রাম ডোজ দেয়া হবে, যা একজন প্রাপ্তবয়স্কদের ডোজের এক তৃতীয়াংশ। বর্তমানে ইংল্যান্ডে স্কুলের শিশুদের মধ্যে সংক্রমণ বেশি। জাতীয় পরিসংখ্যান ধারনা করছে, প্রায় ১২ শতাংশ অল্পবয়সী স্কুল ছাত্রদের করোনভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ জানুয়ারী পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম