ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ

ব্রিটেনে রেকর্ড দাবদাহ: বিভিন্ন অঞ্চলে বাড়ছে অগ্নিকাণ্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জুলাই, ২০২২,  11:09 AM

news image

রেকর্ড দাবদাহের প্রভাবে ব্রিটেনের বিভিন্ন অঞ্চলে বাড়ছে অগ্নিকাণ্ড। মঙ্গলবার (১৯ জুলাই) দেশটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তাপমাত্রা। খবর রয়টার্সের। জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, লিংকনশায়ারে ছিলো সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া ৩৩টি এলাকায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা লিপিবদ্ধ করা হয়। যারফলে, দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় হয় অগ্নিকাণ্ড। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখে ওয়েনিংটন। তৃণভূমিতে ছড়িয়ে পড়ে আগুন। তাছাড়া রেললাইনের পাটাতন অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং ইলেকট্রিক ক্যাবলে ত্রুটি দেখা দেয়ায় বন্ধ ছিলো বিভিন্ন রুটের ট্রেন চলাচল। উত্তর লন্ডনের একটি নার্সারি পুড়ে গেছে দাবানলে। অসুস্থ দু’জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। ২০০৩ সালের পর, আবারও ভয়াবহ তাপপ্রবাহের মুখোমুখি ব্রিটেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম