ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ব্রিটিশ তারকার সঙ্গে শ্রাবন্তী, তবে কি এবার…

#

বিনোদন ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৩,  6:59 PM

news image

টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার জীবনের গল্পও খানিকটা সিনেমার মতোই। ঝড়ঝাপটা কম যায়নি। তবে তিনি সদা হাসিখুশি থাকেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘কাবেরি অন্তর্ধান’ ছবিটি।  এর মাঝেবুধবার তাকে দেখা গেল একজন ব্রিটিশ তারকার সঙ্গে। তাহলে কি টলিউডের গণ্ডি পেরিয়ে এবার হলিউডের পথে শ্রাবন্তী? সম্প্রতি বলিউড ছেড়ে হলিউডের দিকে ঘেঁষেছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো তারকারা। মন্থর গতিতে হলেও সাফল্য পেয়েছেন তারা। অন্যদিকে, প্রিয়াঙ্কা এখন রীতিমতো আন্তর্জাতিক তারকা। বলিউড অভিনেত্রীর তকমা খাটে না তার নামের পাশে। তেমন কোনও পরিকল্পনা কি রয়েছে টলিপাড়ার শ্রাবন্তীরও? খানিক হেসে, শ্রাবন্তী বলেন, “ইচ্ছে তো থাকেই, মনের মতো কাজের সুযোগ পেলে নিশ্চয়ই করতে পারি।” পাশপাশি তিনি এ-ও স্পষ্ট করে বলেন, ব্রিটিশ তারকা টম কুলস্টনের সঙ্গে কোনও ইংরেজি ছবিতে নয়, দেখা যাবে বাংলা ছবিতেই। সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘রবীন্দ্রনাথ কাব্য রহস্য’তে দেখা যাবে তাকে।  সিরিয়াল কিলিংয়ের গল্পে আবর্তিত ছবির চিত্রনাট্য। শ্রাবন্তী ছাড়াও এ ছবিতে রয়েছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীর মতো তারকারা। গোটা ছবির শুটিং হয়েছে লন্ডনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম