ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘন্টায় হাসপাতালের ভর্তি ৭১ ডায়রিয়ায় আক্রান্ত রোগী

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২২,  3:26 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিনিই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি অনুকূলে থাকলেও গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৭১ জন নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১০৬ জন সদর হসাপতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী রয়েছে। বুধবার ছিল ১১৭ জন। তবে আসন সংকটের কারণে অধিকাংশ রোগীকে মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীসহ রোগীর স্বজনরা দুর্ভোগে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন,

২৪ ঘন্টায় কিছুটা উন্নতি হয়েছে ডায়রিয়া পরিস্থিতির। এদিকে বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতাল এর ডায়রিয়া ওয়ার্ড সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ পরিদর্শন করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদুল হাসানসহ হাসপাতালের অন্যন্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সিভিল সার্জন আক্রান্ত রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম