ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেন দেখে ব্রিজ থেকে নদীতে লাফ, ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১১ আগস্ট, ২০২৩,  9:40 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনের ওপর ভিড় করে ছিলেন মাজারের বাৎসরিক ওরসে আসা ভক্তরা। এর মধ্যে ট্রেন চলে আসায় বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকেন তারা। এ সময় ট্রেনের ধাক্কা ও তিতাস নদীতে লাফিয়ে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নদীতে নিখোঁজ রয়েছেন আরও তিনজন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিখোঁজদের উদ্ধারে আখাউড়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে সিলেট-আখাউড়া রেলপথের খরমপুর কেল্লা বাবার মাজার এলাকায় এ ঘটনা ঘটে। হতাহত ও নিখোঁজ সবাই বাৎসরিক ওরসে পিরের মাজারে এসেছিলেন। তাৎক্ষণিকভাবে উদ্ধার লাশগুলোর পরিচয় জানা যায়নি। এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, জিআরপি থানা একটি এবং সাধারণ মানুষ একটি লাশ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন বাকিদের উদ্ধারে ব্যস্ততার কারণে গণমাধ্যমে কথা বলতে পারছেন না। আখাউড়ার খরমপুরের শাহ্ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) শাহ্পীর কেল্লা বাবার মাজারের বাৎসরিক ওরস শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। সকাল থেকেই দেশের নানান প্রান্ত থেকে লাখো ভক্ত আশেকান মাজারে আসতে থাকেন। ওরস উপলক্ষে মাজারের পশ্চিম পাশে সিলেট-আখাউড়া রেললাইন ধরে হাজার হাজার আশেকান রেলপথে ভিড় জমান। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রাত পৌনে ৯টার দিকে কেল্লা বাবার মাজারে পশ্চিম পাশে রেলপথ অতিক্রম করার সময় তিতাস সেতুতে থাকা শত শত আশেকান ট্রেন দেখে ছোটাছুটি শুরু করেন। এ সময় ট্রেনের ধাক্কা ও লাফিয়ে নদীতে পড়ে ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় এখনো ৩ জন নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম