ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও নাপা সিরাপ বিক্রির নির্দেশ

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মার্চ, ২০২২,  12:18 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় আবারও প্যারাসিটামল ‘নাপা সিরাপ’ বিক্রির নির্দেশনা দিয়েছে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। গতকাল সোমবার (১৪ মার্চ) রাতে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আবু কাউসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। এর আগে গত শনিবার (১২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জেলায় নাপা সিরাপ বিক্রয় বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করে। জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাধারণ সম্পাদক আবু কাউসার জানান, আশুগঞ্জে দুই শিশুর মৃত্যুর ঘটনার পর আমরা ফার্মেসিগুলোতে নাপা সিরাপ সাময়িক বন্ধ রাখতে বলে ছিলাম। যদি কোনো শিশুর ক্ষতি হয়- সেই চিন্তা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

গতকাল সোমবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীতে এক ব্রিফিংয়ে জানানো হয় নাপা সিরাপ পরীক্ষা-নিরীক্ষা করার পর কোন সমস্যা পাওয়া যায়নি। কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর আমরা ব্রাহ্মণবাড়িয়ায় আবারও নাপা সিরাপ বিক্রয় করতে ব্যবসায়ীদের চিঠি দিয়েছি। এর আগে, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাপ নাপা খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ৪টি তদন্ত কমিটির মধ্যে একটি তদন্ত কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক এই তথ্য জানান। গত বৃহস্পতিবার (১০ মার্চ) জেলার আশুগঞ্জ উপজেলায় ‘নাপা সিরাপ খেয়ে’ দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠার পর তা বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া ওষুধ ফার্মেসি ব্যবসায়ীদের এই সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম