ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ব্রাজিলে মাদকবিরোধী অভিযান পুলিশের, তিন রাজ্যে নিহত ৪৫

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২৩,  5:36 PM

news image

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। এরই মধ্যে দেশটির তিন রাজ্যে কয়েক দিন ধরে চলা এই অভিযানে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আটক করা হয়েছে অর্ধশতাধিক মাদক কারবারিকে। সর্বশেষ অভিযানটি চালানো হয় রিও ডি জেনেরিও’র কমপ্লেক্সে দা পেনহা এলাকায়। এ সময় মাদক চক্রের সদস্যদের সঙ্গে গোলাগুলি হয় পুলিশের। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান অন্তত ১০ জন। এর আগে সাও পাওলোতে পাঁচ দিন ধরে চলা পুলিশের অভিযানে নিহত হয়েছে কমপক্ষে ১৬ জন। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিল্ড’। এছাড়া ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের বাহিয়া রাজ্যে শুক্রবারের অভিযানে ১৯ সন্দেহভাজন নিহত হয়।এদিকে, সাও পাওলোর অভিযানে ৫৮ জনকে আটক করেছে পুলিশ।  গত বৃহস্পতিবার সেখানকার উপকূলীয় গুয়ারুজ শহরে পুলিশের স্পেশাল ফোর্সের এক সদস্য খুন হওয়ার পর এ অভিযান শুরু করা হয়। অভিযানে ৩৮৫ কেজি মাদক ও বন্দুক জব্দ করেছে পুলিশ। গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে সাও পাওলোর গভর্নর তারশিসিও দি ফ্রেইতাস জানান, অভিযানে নিহত ব্যক্তিদের মধ্যে দু’জন পুলিশ সদস্যও রয়েছেন। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম